ধাঁধার ঝুড়ি: প্রতিটি প্রশ্নেই বুদ্ধির বাজি! (পর্ব-২)
ধাঁধা ১:
“হাত আছে পা নেই,
বুক তার ফাটা।
মানুষ গিলে খায়,
নাই তার মাথা।”
উত্তর: শার্ট
ধাঁধা ২:
“হাত দিয়ে সাজিয়ে
কাছে দেই থালায়,
বরযাত্রী বুড়াবুড়ি
মজা করে খায়।”
উত্তর: পান
ধাঁধা ৩:
“হাত নেই পা নেই
কোন সে জনার,
অনায়াসে পার হয়
অকূল সাগর?”
উত্তর: সাপ
ধাঁধা ৪:
“হাতুড়ি বাটালি বাইশটা,
চোরে নিল বাইশটা।
বাকি থাকে কয়টা?”
উত্তর: দুইটা
কোন মন্তব্য নেই