ধাঁধার ঝুড়ি: প্রতিটি প্রশ্নেই বুদ্ধির বাজি! (পর্ব-৪)
ধাঁধা ১:
‘শুভ্র বসন দেহ তার,
করে মানুষের অপকার।
আস্তে আস্তে পুড়িয়ে মারে,
তবু মানুষ বুঝতে না পারে।’
উত্তর: সিগারেট
ধাঁধা ২:
‘অজগরের মত এঁকেবেঁকে চলে,
চুরমার করে পথে কিছু পেলে।’
উত্তর: নদী
ধাঁধা ৩:
‘আশ্চর্য সুন্দরী নারী
স্বর্গে বাস করে,
নাম করিলে অর্থ
কলা হয়ে পড়ে।’
উত্তর: লম্বা অপ্সরা
ধাঁধা ৪:
‘আকাশের বড় উঠান,
ঝাড়ু দেওয়ার নেই।
এই যে ফুল ফুটে আছে
ধরবার কেউ নেই।’
উত্তর: তারা

কোন মন্তব্য নেই