কোনো সংক্রামক রোগ যখন খুব দ্রুত সময়ে বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে সংক্রমিত হয়ে পড়ে তখন সেই রোগটি মহামারী আকার ধারণ করেছে বলা হয়। বর্তমানে বিশ্বায়নের প্রভাবে যেমন রোগ ছড়িয়ে পড়া সহজ হয়েছে, তেমনি চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারনে অনেক মহামারী তেমন মারাত্মক হয়ে উঠতে পারেনি। তবে চিকিৎসা ব্যবস্থায় আরো উন্নতির সুযোগ যে রয়েছে, তা করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কিন্তু ইতিহাসে এই করোনার থেকেও মারাত্মক মহামারী দেখা গেছে। এসব মহামারীর কারনে যুগে যুগে অসংখ্য মৃত্যু হয়েছে, কখনও কখনও তা পরিবর্তন করে দিয়েছে ইতিহাসের গতিপথ, আবার কখনও কখনও বিলুপ্তি করে দিয়েছে পুরো একটি সভ্যতা। ইতিহাসে এরূপ অনেক মহামারীর তথ্য আমরা পাই। সেইসব মহামারীগুলোর মধ্য থেকে ইতিহাসের সবচেয়ে মারাত্মক ৫ মহামারী নিয়ে PHS HDর আজকের ভিডিও।
কোন মন্তব্য নেই